বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতীয় গ্রিডে যুক্ত হল এসএস পাওয়ার প্লান্টের ১২২৪ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

আনিছুর রহমান, ষ্টাফ রিপোর্টার॥ চট্টগ্রাম বাঁশখালী গন্ডামারা ইউপিতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় খয়লা বিদ্যুৎ কেন্দ্র এস এস পাওয়ার প্লান্টের নতুন বিদ্যুৎ কেন্দ্র বানিজ্যিক উৎপাদনের যাত্রা আরম্ভ করেছে।

প্রধান প্রকৌশলী মোরশেদ খানের নেতৃত্বের মাধ্যম দেশের জাতীয় গ্রিডে যুক্ত হল এক হাজার দুইশত চব্বিশ মেগাওয়াট বিদ্যুৎ শনিবার এসএস পাওয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র কতৃক আয়োজিত আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এ সময় প্রকল্প পরিচালক দীপঙ্কর মজুমদার বলেন কয়লা ভিত্তিক সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্লান্টের চারশত কেভি গ্যাস ইনসুলেটেড সুইচইয়ার্ড়কে এনারজাইস করেছে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি থেকে ব্যাক পিড পাওয়ার গ্রহন করেছে। দুপুর একটা ছাপ্পান্ন মিনিটের সময় এক হাজার দুইশত চব্বিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে।

তিনি আরো বলেন এই বিদ্যুৎকেন্দ্রের নির্মান কাজ ইতিমধ্যে চুরানব্বই শতাংশের চেয়ে বেশি কাজ সম্পন্ন হয়েছে তবে কয়লা ভিত্তিক হলেও পরিবেশে কোন ধরনের ক্ষতি করবেনা বলে জানান।

এই প্রকল্প বাংলাদেশের এসআলম গ্রুপের একটি বিশাল অর্জন ও মাইলফলক।

উল্লেখ্য গত ২০১৬ খ্রিষ্টাব্দের বেসরকারি খাতের সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং এস এস পাওয়ার মধ্যো চুক্তি সই হয়। এ সময় বিদ্যুৎ কেনা-বেচা চুক্তি সই হয়।

চুক্তিতে বলা হয় – পিডিবি পঁচিশ বছরে ধরে এই কেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুৎ ক্রয় করবে।

এস এস পাওয়ার ওয়ান লিমিটেড কোম্পানিটি বাংলাদেশের বৃহৎ শিল্প গ্রুপ এসআলম গ্রুপের ৭০% শেয়ার হোল্ডার বাকী ৩০% চীনের সেফকো থ্রি শেয়ার হোল্ডার এর যৌথ উদ্যোগে প্রতিষ্টা অর্জন করেছে বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রম’ নিরব ভূমিকায় প্রসাশন

শার্শায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

গুরুদাসপুরে অবৈধ পাঁচটি ইটভাটায় ২৭ লাখ টাকা জরিমানা

ঈদগাঁওতে বাউকুল বাগানে উৎসবের আমেজ : ভাগ্যবদল চাষীদের 

রবীন্দ্রনাথ ঠাকুর জাদুঘর চত্ত্বরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ 

ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

বছরের শুরুতে রাজশাহী সাংবাদিক সংস্থা’র আত্মপ্রকাশ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক 

যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল -মামুন উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ