বাংলাদেশ সকাল
শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিকরগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

জহিরুল ইসলাম, ঝিকরগাছা॥ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬ যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ ডাঃ অধ্যাপক মোঃ নাসির উদ্দিন এমপি মহোদয়।

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,  ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী,  ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান।

আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরানুর রশীদ, ঝিকরগাছা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান বরি,  ঝিকরগাছা উপজেলা মহিলা লীগের সভাপতি নাসরিন খান বিথী, মুক্তিযোদ্ধা সংসদ  যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাওন রেজা খোকা, সাধারণ সম্পাদক শামীম হোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন  ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে ৪মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা আইমনের উপর হামলা; প্রকাশ্য বীরদর্পে সন্ত্রাসীরা

শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৫

শেরপুরে দাঙ্গা লাগাতে উৎসাহিত করছেন সাবেক এমপি আতিক : এমপি ছানু

গোপালগঞ্জে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

যশোরে ১৩২৩ জন স্থানীয় সরকার জনপ্রতিনিধির প্রায় সকলেই দপ্তরে অনুপস্থিত

ফরিদা এমপি’র ঈদ উপহার বিতরণ

ডাসার উপজেলায় প্রথম ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি জাহিদ, সা. সম্পাদক অনিক

রাজশাহীতে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন

পাথরঘাটায় বজ্রপাতে এক নারী ও কৃষকের মৃত্যু!