ডিমলা, নীলফামারী প্রতিনিধি॥ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের উপহার হিসেবে চিকিৎসা সেবা ও ভিক্ষাবৃত্তি নিরসনে আক্রান্ত রোগী ও ভিক্ষুকদের মাঝে – চেক এবং গরু বিতরন করা হয়।
আজ ২ এপ্রিল দুপুর বারোটায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সমাজ কল্যান পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, আয়শা সিদ্দিকা, সমাজ সেবা কর্মকর্তা নুরুন্নাহার নুরি প্রমুখ।
সভা শেষে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার তিনি দুরারোগ্য – ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজড,জন্মগত হ্রদরোগ ও থ্যালসেমিয়ায় আক্রান্ত ১৯ জন রোগীকে প্রতিজনের নিকট ৫০ হাজার টাকার চেক,এবং ভিক্ষাবৃত্তি নিরসনে ৩ জন ভিক্ষুকের মাঝে ৩টি বকনা বাছুর গরু বিতরন করেন।




















