বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাপান ও দক্ষিণ কোরিয়া নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বাইডেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নিয়ে বিশ্বের অনেক দেশই উদ্বেগের মধ্যে রয়েছে। এ অবস্থায় কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৫ নভেম্বর ২০২৪(শুক্রবার) তিনি এই দুই দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত করেন। খবর রয়টার্স

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি চীনা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করবেন। যা চীনা অর্থনীতিকে কিছুটা ঝামেলায় ফেলতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন বাইডেন।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াতে সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলা কয়েক দশক ধরে দ্বন্দ্বের অবসান না হওয়ায় এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র এবং জাপান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী হামলা ও উত্তর কোরিয়ার সেনা পাঠানোকে ব্যাপক সমালোচনা করে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এছাড়া বিবৃতিতে, বন্দর, জ্বালানি এবং পরিবহনের ক্ষেত্রে ফিলিপাইনকে সহযোগিতার কথা বলা হয়েছে।

পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকনোমিক করপোরেশনের (অ্যাপেক) বৈঠকের ফাঁকে জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে নেট কানেকশন বন্ধ করে ব্যবসায়ীর বাড়িতে হা’মলা ও লুটপাত

পাথরঘাটায় ১৪ জন কোরআনের হাফেজকে পাগড়ি দিয়ে সন্মাননা

ভূরুঙ্গামারীতে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক

খুলনার ডুমুরিয়ায় ইজিবাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ৫

জলরঙের সুলতান : এসএম সুলতানের জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

কর্ণফুলীতে শিকলবাহা দফদার বাড়ি আগুনে ছাই; ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত “শ্রমিক শ্রেণীর জীবন মান উন্নয়ন ও মজুরী শীর্ষক ” সেমিনার অনুষ্ঠিত 

যশোরের মাইকপট্টিতে তুচ্ছ ঘটনায় উত্তেজনা; ছাত্র ও দোকানিদের পাল্টাপাল্টি অভিযোগ

ঠাকুরগাঁওয়ে আদিবাসী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ 

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বে আব্দুল মান্নান; উচ্ছাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা