বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারায় জামায়াত–শিবির নিষিদ্ধ হলো।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সম্প্রতি জামায়াত–শিবির নিষিদ্ধ করার আলোচনা শুরু হয়। গত সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় ১৪ দলের সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করতে বুধবারের মধ্যে নির্বাহী আদেশ জারি করা হতে পারে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছিলেন জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুর কথা।

নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে এরই মধ্যে জামায়াতে ইসলামী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, ১৪ দলের সভায় দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, তা বেআইনি।

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দলটির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত 

নাটোর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে আহত করার অভিযোগ

আমতলীতে সার্ভেয়ারের সহযোগিতায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কাশিয়ানীর ওড়াকান্দিতে বারুনী স্নানোৎসব শেষ হচ্ছে আজ

আগামী নির্বাচনে খেলা হবে – ময়মনসিংহে ওবায়দুল কাদের

নেই পাশে যার,সমাজ সেবা আছে তার,বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা -সীতাকুণ্ড ইউএনও রফিকুল

ডাসারে নানা আ‌য়োজ‌নে উদযা‌পিত হ‌য়ে‌ছে মহান বিজয় দিবস

চিরিরবন্দর উপজেলায় ইউনিয়ন বার্ষিক পুষ্টি পরিকল্পনার কমিটি গঠন

টাইলা হরিতলায় অষ্টপ্রহর হরিণাম সংকীর্তণ অনুষ্ঠানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি