বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জামালপুরে ইয়াবা উদ্ধারের চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক চলছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ণ

 

শাকিল হাসান, জামালপুর॥ জামালপুরে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক চলছে। ২০১৩ সালের ১০ নভেম্বর ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের (ধারা ২৫-খ) অবৈধ ভাবে আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটের বড় চালানসহ ডিবির হাতে আটক হয় মাদক কারবারী হালিমা আক্তার মনি। ১৮/১৪ নং স্পেশাল ট্রাইব্যুনালের মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। যুক্তিতর্ক শেষে অচিরেই এই মামলার রায় হবে বলে আশা করছেন সরকার পক্ষের আইনজীবী।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ নভেম্বর রাতে জামালপুর জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ৪ হাজার পিস ইয়াবা সহ হালিমা আক্তার মনি (২২) নামে এক মাদক কারবারীকে আটক করে জেলা ডিবি পুলিশ। এ সময় হালিমার সহযোগী আরো ৬/৭ জন পালিয়ে যায়। আটককৃত হালিমা আক্তার মনি শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে।

এরপর আটককৃত ওই নারীর দেওয়া তথ্য অনুযায়ী সে এবং তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে এবং আসামী হালিমা আক্তার মনিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে আরও জানা যায়, হালিমা আক্তার মনিসহ তার সহযোগীরা আন্তর্জাতিক মাদক কারবারীর সাথে জড়িত। তারা টেকনাফের জনৈক মাহবুবুল আলমের মাধ্যমে বার্মা-বাংলাদেশ বর্ডার দিয়ে চোরাই পথে এসব ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে আনে। দেশে আনার পর অন্যান্য সহযোগীদের সহায়তায় জামালপুর-শেরপুর জেলায় বিক্রি করে।

বিজ্ঞ আদালতে জবানবন্দিতে ইয়াবা কারবারী হালিমা আক্তার তার দোষ স্বীকার করে বলে, আমি রাত ১২ টার সময় যমুনা ট্রেনযোগে জামালপুর জংশন রেল স্টেশনে পৌছলে ডিবি পুলিশ আমাকে ডেকে রেলওয়ে থানাতে নিয়ে যায় এবং আমার নাম ঠিকানা ও কোথা হতে এসেছি এসব জানতে চায়। এসময় আমার হাতে থাকা ব্যাগ ডিবি স্যারের হাতে দেই। ডিবি স্যার সেই ব্যাগ খুলে একটা প্যাকেট বের করে এবং সেই প্যাকেটের মধ্যে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আদালতের পিপি এডভোকেট আবুল কাশেম জানান, মাদকের চাঞ্চল্যকর মামলাটি বর্তমানে বিচারাধীন আছে। মামলাটি যুক্তিতর্কের পর অচিরেই রায় হবে বলে আশা করছেন। চলতি মাসের ২৮ তারিখ মামলাটির যুক্তিতর্কের তারিখ রয়েছে। বর্তমানে এই মামলার আসামীরা জামিনে রয়েছে।

বিজ্ঞ আদালতে যুক্তিতর্ক শেষ হলেই চাঞ্চল্যকর এই মামলার রায় হবে বলে সরকার পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর আপন 

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে মাদক ব্যাবসায়ী আটক

ময়মনসিংহে সার্ভেয়ার/সমমান পদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট  

যশোর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে কুখ্যাত মহিলা মাদক কারবারী আটক

জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা সহ আটক ৩

যশোরে শীত বস্ত্র নিয়ে এগিয়ে আসেনি কোন সংগঠন

শ্রমজীবী জনতার জীবনমান উন্নয়নে তাদেরকে দক্ষ মানবসম্পদ হতে হবে : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এম.পি

ভাটিয়ারী বিজয় স্মরণী ডিগ্রী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পিবিজিএসআই স্কীমের প্রশিক্ষণের অংশগ্রহন পত্র না পাওয়ায় ক্ষোভ