বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

মোঃ হৃদয় ইসলাম, জামালপুর॥ জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাদেচান্দী এলাকায় ট্রেনে কাটা পড়ে শিখা বেগম (৪১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই গৃহবধূ নিহত হয়। নিহত শিখা বেগম শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের পশ্চিম বেতমারী এলাকার নূরল হুদার স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম সোবহানী লিটন জানান, দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে আমি খবরটি পাই। তার ছিন্নভিন্ন দেহ রেল লাইনের উপর ছড়িয়ে ছিল। কিছু দিন ধরে ওই গৃহবধূ কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও এলাকাবাসী জানিয়েছেন।

জামালপুর রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তারা মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ছিন্নভিন্ন লাশটি জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল পৌরসভার এপ্রিল-জুন নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত

নাটোরে শ্রেষ্ঠ ইমামদের সনদ প্রদান

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন আটক 

মসিক এর অভিযানে কনফেকশনারিকে ৬০ হাজার টাকা জরিমানা 

ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি 

৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় অবিস্মরণীয় সাফল্য চট্টগ্রামের প্রতিযোগীদের

বরগুনা বাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের