বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জালালাবাদে সরকারি বই পাচারকালে স্থানীয় জনতার হাতে জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও: কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের একটি দাখিল মাদরাসা থেকে বিপুল পরিমাণ সরকারী বই বিক্রি-পাচারকালে জব্দ করেছে স্থানীয় জনতা।

২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নে পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসা এমন ঘটনা ঘটে।

জানা যায়, সরকারি বইগুলি পাচারকালে স্থানীয় জনতা জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। এসময় মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্রির জন্য মজুদকৃত বিপুল পরিমাণ মাদরাসা শিক্ষা বোর্ডের অব্যবহৃত সরকারি বই জব্দ করেন।

পরে তিনি জেলা শিক্ষা অফিসারকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে জেলা শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ রাশেদকে ঘটনা স্থলে প্রেরন করেন।

জালালাবাদ যুবলীগ সাধারণ সম্পাদক শাহেদ কামাল জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে একটি মাদ্রাসা থেকে বই পাচারকালে জব্দ করেন স্থানীয়রা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবগত করা হয়। প্রায় তিন হাজার কেজি বই জব্দ করে মাদ্রাসার কক্ষে রেখে সিলগালা করার কথাও জানান।

মাদ্রাসা থেকে তিন হাজার কেজি বই জব্দ করার কথা জানান ছাত্রনেতা কাজী আব্দুল্লাহ। তবে এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

স্থানীয়রা সরকারি বই বিক্রি ও পাচারের মতন এমনি ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ করেন জড়িতদের বিরুদ্ধে।

জালালাবাদ গুলজার বেগম দাখিল মাদরাসার সুপার মাওলানা আনিস মোহাম্মদ আবদুল্লাহ’র মুঠো ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রিসোর্টের ফার্নিচার ক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা

কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জের মালী ফরিদের ওপেন ”টোকেন” বানিজ্য

কর্ণফুলীর নতুন ওসি জহির, দুলাল মাহমুদ বদলি সিটিএসবিতে 

নাটোরে শীতবস্ত্র বিতরণ করলেন ডিসি

বেগম ফজিলাতুন্নেছা মুজিব: ইতিহাসের অনন্যা এক নারী

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ডিমলায় ১৭২ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

কাশিয়ানীতে উপজেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ 

শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত: যশোরে বিএনপির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় আমান উল্লাহ আমান

বিএনপি’র স্থগিত কমিটির নেতার সভাপতি পরিচয় নিয়ে সমালোচনার ঝড়

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান প্রধান উপদেষ্টার