বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জুলাইয়ে বন্ধ হতে পারে অনিবন্ধিত মোবাইলফোন : পলক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু : আগামী জুলাই মাসের মধ্যে অবৈধ বা অনিবন্ধিত মোবাইলফোন বন্ধ হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ছাড়া যারা অনিবন্ধিত মোবাইলফোন কিনে ফেলেছেন, তাদের রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তার দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুটলির সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

অবৈধ বা অনিবন্ধিত মোবাইলফোন কবে থেকে বন্ধ হয়ে যাবে, এমন প্রশ্নে জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা আশা করছি যে, আমাদের পাঁচ মাস সময় লাগবে।

টেকনোলজি ডেভেলপ করা, টেস্টিং করা এবং এটা অপারেশন করতে। হঠাৎ করে আমরা এমন কোনো নীতি চাপিয়ে দিতে চাই না, যাতে করে একটা অস্থিরতা তৈরি না হয়। এই কারণে আমরা প্রথম থেকে বলছি যে, অবৈধ পথে কেউ যেন ফোন না নিয়ে আসেন। অবৈধ পথে কেউ যেন ফোন ক্রয় না করেন, যাতে করে পরে তারা ক্ষতিগ্রস্ত না হন।

সেজন্য আমরা একটা রিজেনেবল টাইম দিচ্ছি যে, আগামী তিন মাসে আমরা টেকনোলজি ডেভেলপ করব, পরে দুই মাসে টেস্টিং করবো। আমাদের প্রত্যাশা জুলাই মাসের মধ্যে এটা অপারেশনাল করব। সুতরাং এই সময়ের মধ্যে যাতে সবাই সতর্ক থাকে এবং এই অবৈধ পথ পরিহার করে সঠিক পথে কেনে।

যারা অনিবন্ধিত ফোন কিনে ফেলেছেন, তাদের ফোনের কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যারা কিনে ফেলেছেন তাদের রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে।

এজন্যই দেরি হচ্ছে যে, নতুন ফোনের রেজিস্ট্রেশন করা আর সেকেন্ড হ্যান্ডফোনের নাম ট্রান্সফার করা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আওলাদ‌ চেয়ারম্যান গ্রেফতার

বেড়ীবাঁধ না থাকায় ঈদগড়ে প্রায় ৫ শতাধিক পরিবার হুমকির মুখে

মিরসরাইয়ে এমপি পুত্রের পিএস হাবিব খান গ্রেফতার

যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ থেকে দুঃসাহসিক চুরি

কোটচাঁদপুরে ভাটায় অবাধে কাঠ পোড়ানোর মধ্য দিয়ে মৌসুম শুরু

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত 

মানিকছড়িতে বিশাল ছাত্র সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গঙ্গাচড়ায় বিক্রয়ের সময় ১’শ ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

আমিরাতে শুধু নাগরিকরাই মিডিয়া চ্যানেলে আমিরাতের উপভাষায় কথা বলতে পারবে