বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইশা.আন্দোলনের সেক্রেটারি নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন,বরগুনা :.বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।

ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলীর উরশিতলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহন মটরসাইকেল আরোহী রেজাউলকে চাপা দিলে ঘটনাস্থালেই তিনি মারা যান।

ঘটনার পর আমতলী ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি চালক ও হেলপাড়কে আটক করার দাবীতে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের উরশিতলা নামক স্থানে মহাসড়ক রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ করে রাখে।

অবরোধের কারণে আমতলীর ঘটখালী থেকে ফায়ারসার্ভিস পর্যন্ত শতাধিক বিভিন্ন যানবাহনে শত শত যাত্রী আটকা পড়েন। এই অবস্থায় আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মহিপুর থানায় যোগাযোগের মাধ্যমে ঘাতক গাড়ি আটক করেন।

ইসলামি আন্দোলনের আমতলী শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জিহাদির সাথে ঘাতক ইউনিক গাড়ি ও চালককে আটক করার খবর নিশ্চিত করলে তারা অবরোধ তুলে নেয়।

দেওয়ান জগলুল হাসান বলেন ঘাতক বাস চালক ও হেলপারকে মহিপুর পুলিশের সহায়তায় আটক করা হয়েছে, রাস্তায় অবরোধ তুলে নেয়া হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে,ঘাতক গাড়ী ও চালকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামুর ৩টি ইউনিয়নের ৬০ গ্রামের বন্ধন সৃষ্টি করলো ওসমান সরওয়ার সেতু

মেহেরপুর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

যশোরের ১০ গ্রামের মানুষ চলাচলের একমাত্র ভরসা নড়বড়ে এক বাঁশের সাঁকো

গাজীপুরে জামায়াতের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও নতুন রাস্তার উদ্বোধন 

একটি দেমী তৈরী এলজি, কার্তুজ সহ যুব দলের নেতা আটক

মাদারীপুরের ডাসারে অধ্যক্ষ দাম্পতির দূর্ণীতি, এমপিও বাতিল

ট্রাম্পের বায়োপিকে প্রথম স্ত্রীকে ধর্ষণ!

ভ্যালেনটাইন’স ডে ১৪ ফেব্রুয়ারি

বাংলাদেশ কারাতে অর্গানাইজেশন যশোরের শিক্ষার্থীদের বেল্ট ও সনদ প্রদান  

ঈদগাঁওতে দিনদুপুরে ফসলী জমির মাটি কর্তনের হিড়িক : কর্তৃপক্ষ নীরব