বাংলাদেশ সকাল
বুধবার , ১২ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জেএসডি’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সহধর্মিনী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র শোক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :

জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি’র স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্ত্রী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

ক‍্যান্সারে আক্রান্ত হয়ে নাসিমা আক্তার দীর্ঘদিন থেকে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে কানাডার স্থানীয় সময় ৯ মার্চ, রবিবার, রাত ৯.৩০ মিনিটে মৃত্যুর নিকট হেরে গেলেন। খবর বাপসনিউজ ।

প্রিয় নেতার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সরোয়ার হোসাইন, মূল ধারার রাজনীতিবিদ ফখরুল আলম, এডভোকেট মুজিবুর রহমান, দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামছুউদ্দিন আহমেদ শামীম, প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, যুক্তরাষ্ট্র জেএসডি’র আহবায়ক এনামুল হায়দার, যুগ্ম আহবায়ক তছলিম উদ্দিন খান, আরজু হাজারী, জাকির হোসেন স্বপন, মোহাম্মদ রফিকউল‍্যাহ, সদস্য গাজী আযম বাদল, মোহসিনুর রহমান সবুজ, তারেক মোহাম্মদ তানভীর হোসেন, ফরিদ উদ্দিন রতন, হারুনুর রশীদ, রোকেয়া বেগম সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ ছাড়াও নাসিমা আক্তারের মৃত‍্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,লেখক ও কলামিস্ট সিকদার গিয়াস উদ্দিন, সাংবাদিক রিমন ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলমগীর ভূঁইয়া, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, ওসমান গনি,বিশ্বজিত সাহা,সুহাস বড়ুয়া,কবি এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক মোঃ নাসির, নিঊজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান এবং জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন প্রমুখ ।

মোহাম্মদ ইলিয়াস বাপসনিউজকে জানিয়েছেন বাংলাদেশেই তার স্ত্রীকে দাফন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ বাবার জমি ‘হেবা (উপহার)’ দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন

আপনাদের দায়িত্ব সততাও স্বাধীন ভাবে পালন করুন: সীসীতাকুণ্ডে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে লায়ন আসলাম চৌধুরী

আরও ১টি সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্বোধন

নাটোরে ভেকু মেশিনে আগুন দিল দুর্বৃত্তরা

মেহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭’তম জন্মবার্ষিকী পালন 

‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’: জাহিদুল ইসলাম মিঞা

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আর এক নাম ভোগান্তি 

রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধীর অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার 

রাণীশংকৈলে অসহায় ও দুস্থদের মাঝে ব্যাটারি চালিত ভ্যান বিতরণ

সমাজে অপসংস্কৃতি রোধ ও সচেতনতায় কাজ করে যাচ্ছে ঈদগাঁও যুব ঐক্য পরিবার