এনামুল হক ছোটন : ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জেলার পর রেঞ্জেরও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন। গত বুধবার ময়মনসিংহ রেঞ্জের মাসিক কল্যাণ সভা এপ্রিল /২০২৪ এর রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের হাতে শ্রেষ্ট পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেন। এর আগে গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা মোঃ আনোয়ার হোসেনের হাতে শ্রেষ্ট পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেন।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে মোঃ আনোয়ার হোসেন যোগদান করার পর থেকে অক্লান্ত পরিশ্রম ও মেধা প্রয়োগ করে কোতোয়ালি মডেল থানায় মামলার জট কমিয়ে আনেন। এই সময়ে তিনি সকল অফিসারগণের সাথে পরামর্শ করে দীর্ঘদিন ধরে নানা অযুহাতে আটকে থাকা মামলাসমূহ পর্যায়ক্রমে দ্রুত চার্জসীট প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ফলে কোতোয়ালি থানায় মামলার জট কমাসহ চলমান মামলাসমূহ দ্রুত বিচার হতে চলছে। আনোয়ার হোসেন একজন নিরলস, মানবিক পুলিশ অফিসার বলে কোতোয়ালি থানা এলাকায় প্রচার রয়েছে। নিজ কর্মদক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে সমস্যা সমাধান সহ সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ডিউটি তদারকি, উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে কোতোয়ালি থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা মামলাজট কমা থেকে কর্মস্পৃহা বেড়ে চলছে কর্মকর্তাগনের মাঝে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সব কৃতিত্ব আমার নয়। সব কৃতিত্ব কোতোয়ালি মডেল থানার ওসি সহ থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের। তারা যদি আমার কাজে সহযোগিতা এবং সকল নির্দেশসহ অনুরোধ রক্ষা না করত তাহলে আমার একার পক্ষে এ সফলতা অর্জন করা সম্ভব হতো না। এই সফলতায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সহযোগিতার কামনা করছেন।




















