বাংলাদেশ সকাল
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ঈদগাঁও প্রেস ক্লাবের মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দ। রবিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ক্লাবের অন্যান্য সাংবাদিকরা এই সময় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে কক্সবাজার জেলাব্যাপী এবং নবগঠিত ঈদগাঁও উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের লেখনি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। তিনি জাতীয় উন্নয়নে কলম সৈনিকদের ক্ষুরধার লেখনি অব্যাহত রাখার অনুরোধ জানান।

শাহিনুল হক মার্শাল বলেন, বৃহত্তর ঈদগাঁও এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে কর্মরত সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালী, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক ওসমান গনি ইলি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন শরীফ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনসুর আলম, সদস্য আজিজুর রহমান রাজুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রেস ক্লাব নেতৃবৃন্দ কক্সবাজার ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মী মোজাম্মেলের অসুস্থ স্ত্রীকে দেখতে যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইতালিতে তরিনো শাখা যুবদলের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে আলোচনা সভা

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত -২ 

দেবহাটা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২৩ পালন

নিসচা’র আয়োজনে ডুমুরিয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে’র সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন জানাযা সম্পূর্ণ 

বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করবে আমিরাত

সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শ্রমিকদের মাঝে শিক্ষা মন্ত্রীর পক্ষে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ 

নাটোরে জাতীয় পাট দিবস পালিত

ঝিকরগাছায় ক্ষ্যাপা বাউল কানাই শাহ স্মরনে স্বাধুসঙ্গ, বাউল গান ও ভক্ত মিলনমেলা শুরু রবিবার