বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জেলা পুলিশ শেরপুরের উদ্যােগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যােগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহিত নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ২.৩০ ঘটিকায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিগণের সাথে সংক্ষিপ্ত পরিচিত পর্ব হয়। পরে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয় অবগত করেন। সেইসাথে আর্থিক বড় ধরনের লেনদেন ও স্থানান্তর করার ক্ষেত্রে জেলা পুলিশের মানি এস্কর্ট সুবিধা-সহ যে কোন ধরনের পুলিশি সহায়তা বিষয়ে উপস্থিত সকলে জেলা পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, জুয়েলারি মালিক সমিতি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় হিমশীতল বাতাস উপেক্ষা করে জমি চাষে ছুটছে কৃষক

রামগড়ে বিনোদন কেন্দ্র শিশু কাননের উদ্বোধন 

আগস্টের প্রথম প্রহরে রাজশাহী জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন 

‘আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি’ স্লোগানে বরগুনায় ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামে সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত

নাটোরের কাঁচা গোল্লা’ তৈরি হতো টঙ্গীতে

রাণীশংকৈলে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু 

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের; ২ সদস্যের কমিটি গঠন