মোঃ আবদুল আলিম, পটুয়াখালী॥ দক্ষিন বাংলার কৃতি সন্তান ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দলনে রাজপথের লড়াকু সৈনিক, জনমানুষের প্রান প্রিয় নেতা, এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন ২য় বার বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা প্রেসক্লাব পটুয়াখালী এর একটি প্রতিনিধিদল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন কে শুভেচ্ছা জনাতে জেলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব পটুয়াখালী এর সভাপতি মোঃ মশিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ আবদুল আলিম, মোঃ জামাল হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম সহ আরও অনেকে।
এ সময় এ্যাডকেট আফজাল হোসেন বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে এবং আওয়ামীলীগকে বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তা না হলে উন্নয়ন তো দুরের কথা, দেশে জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং নৈরাজ্য কয়েম হবে।
এ সময় তিনি আওয়ামীলীগের উন্নয়ন মূলক কাজ গুলো বেশি করে প্রকাশ ও প্রচার করার জন্য তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করেন।




















