বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জোর করে কেন্দ্র দখল, জাল ভোট দেয়া বা ভোটারদের হুমকি ও ভয় দেখানো দন্ডনীয় অপরাধ : জেলা প্রশাসক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : জো‌‌র করে ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেয়া বা ভোটারদের হুমকি ও ভয় দেখানো দন্ডনীয় অপরাধ। এই অপরাধ মুলক কাজ থেকে সবাইকে বিরত থাকুন থাকার আহবান জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এছাড়াও তিনি আরো বলেন, কোন প্রকার অন্যায়ের সাথে কেউ আপোষ করবেন না। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে আমরা বদ্ধপরিকর। শনিবার দুপুর ১২টার সময় ঝিকরগাছা বিএম হাই স্কুলের হল রুমে দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে উপজেলার সকল মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের প্রধান, ব্যাংক প্রধান, সরকারি বেসরকারি কর্মকর্তারাসহ সর্বমোট ৭শত ৯৬জন অংশগ্রহণ করেছেন।

দু’দিন ব্যাপী কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ আনিছুর রহমান, নাভারণ খ-সার্কেল’র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম আলী, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইলিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যশোর জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসার সহ আরো অনেকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে গাঁজাসহ একজন আটক

রাণীনগরে কৃষকের প্রায় দু’কোটি টাকার ধান নিয়ে ব্যবসায়ীর গা ঢাকা 

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের 

জি২০ শীর্ষ সম্মেলনে হাসিনা-মোদির বৈঠকে প্রাধান্য পাবে তিস্তা ইস্যু: পররাষ্ট্র সচিব

যুগান্তরের রজত জয়ন্তীর স্বজন সমাবেশে শতাধিক পরিবারে পেলেন খাদ্য সহায়তা

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশই যেনো ব্যবসায়ীদের নেশা

জগন্নাথপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

জ্বালাও-পোড়াও-আগুনে পুড়িয়ে মানুষ হত্যার অপরাজনীতি চলতে দেয়া যায় না : নওফেল