বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জ্বালাও-পোড়াও-আগুনে পুড়িয়ে মানুষ হত্যার অপরাজনীতি চলতে দেয়া যায় না : নওফেল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

 

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিনএপির অপরাজনীতি জনগণ প্রত্যাখান করেছেন। কারণ এই দলটি সন্ত্রাসী। জ্বালাও পোড়াও এবং আগুনে পুড়িয়ে মানুষ হত্যা এদের নেশা। এদেরকে প্রতিহত করতে হলে শ্রমিক জনতাকে সার্বক্ষনিকভাবে রাজপথে থাকতে হবে। তিনি আজ শুক্রবার চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগ সিবিএ- নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু’র সভাপতিত্বে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের আওতাধীন শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন।

ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর অর্থপূর্ণ প্রভাব রয়েছে। বঙ্গবন্ধুর ৬দফা শ্রমিকের রক্তে সীক্ত হয়েছিল। বঙ্গবন্ধু শ্রমিক কর্মচারী অধিকার প্রচেষ্টায় সবচেয়ে বেমি সোচ্চার ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমজীবি জনতার অন্তরের ভাষা বুঝেন। তিনি শ্রমিদের ভাল ভাবে বেঁচে-বর্তে থাকার জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়েছেন। র্গামেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছেন। তিনি উল্লেখ্য করেন শ্রমিক কর্মচারীদের অধিকার রক্ষায় প্রচলিত কিছু আইন শ্রমিক স্বার্থ পরিপন্থি। এসব আইন সংশোধন করা প্রয়োজন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মালিক ও কর্তৃপক্ষের সাথে শ্রমিক কর্মচারীদের সু-সম্পর্কের ভিত্তিতেই পারস্পরিক চাওয়া পাওয়ার মিমাংসা হলে এই খাতে অগ্রসরতা বিদ্যামান থাকবে। তিনি শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শিল্প ও কল কারখানায় উৎপাদনশীলতা চলমান রাখতে হলে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি দেশাত্ববোধের পরিচয় দিতে হবে। তিনি আরো বলেন, আমার পিতা জননেতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী শ্রমিক রাজনীতির সাথে নিবিরভাবে সম্পৃক্ত ছিলেন এবং তাদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন, আমিও আমার পিতার মতই শ্রমিক জনতার পাশে থাকতে চাই।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জহুল লাল হাজারী, মহানগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন, কাউন্সিলর পুলক খাস্তগীর, শ্রমিক নেতা ছাবের আহমদ, আখতার উদ্দিন আহমদ চৌধুরী, হাবিবুর রহমান, কাঞ্চন দাশ, সরওয়ার আলম, কবির মাস্টার, কামাল উদ্দিন বাদল, মোহাম্মদ ইব্রাহিম, জামাল উদ্দিন লিটন, মোহাম্মদ জাফর, নাছির উদ্দিন, বেলাল হোসেন, নজরুল ইসলাম খোকন, আকবর আলী শাহ, মোহাম্মদ রফিক, আজগর আলী, শাহজাহান ভূঁইয়া, আব্দুল লতিফ, সমিরুল ইসলাম তুহিন, নুরুল ইসলাম, আকতার উদ্দিন, ইলিয়াস কোম্পানী, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মহসিন, রহিমা শামিম, মিজানুর রহমান, মোহাম্মদ বেলাল মিয়া, সোহেল, মোহাম্মদ শহীদ, আলী হোসেন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ নুরু, মোহাম্মদ রাসেল প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জের সুরমা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার প্রতিবাদে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন কোয়াডে যোগ দিতে আমেরিকায় 

বদলগাছীতে স্বাস্হ্য সনদ ছাড়া গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে কসাইয়ের জরিমানা

পাবনার ঈশ্বরদী মশুরিয়া পাড়ায় মসজীদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শহীদ জিয়ার স্বপ্ন “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে” বাস্তবায়নে কাজ করতে হবে -এড. রবিউল হাসান পলাশ

আজ নাটোর মুক্ত দিবস

কম্পাউন্ডার হয়ে পরিচয় দেন হোমিওপ্যাথিক কলেজের মেডিসিন বিভাগের প্রধান ভুয়া ডাক্তার আতাউর

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম পর্ব

রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার; চোরাই মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা