বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝড়ে ভেঙে গেছে অসহায় বিধবা মহিলার একমাত্র থাকার বসতঘর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরে হঠাৎ ঝড়ের তান্ডবে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের হোসেনখিলা গ্রামের আনোয়ারা বেগম (৭০) নামে এক অসহায় বিধবা মহিলার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধবা আনোয়ারা বেগম ওই এলাকার মৃত আব্দুল মুন্নাফের স্ত্রী। তিনি চোখে কম দেখেন এবং কানেও কম শুনেন।

জানা যায়, কয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহ চলছে। এরইমধ্যে ১০ জুন মঙ্গলবার রাতে হঠাৎ শুরু হয় প্রচণ্ড ঝড়-বৃষ্টি। আর সেই ঝড়ে ভেঙে যায় ওই অসহায় বিধবা মহিলার একমাত্র থাকার বসতঘরটি।

হোসেনখিলা গ্রামের রতন মিয়া বলেন, ঝড়ে বিধবা মহিলার বসতঘরটি ভেঙে যায়। এরআগের একবার ঝড়ে ঘরটি ভেঙে গেছিলো আমরা একাবাসী মিলে অসহায় বিধবা মহিলার ঘরটি মেরামত করে দেয়।

মঙ্গলবার রাতে ঝড়ে আবারও ঘরটি ভেঙে যায়। সে চোখেও কম দেখে এবং কানেও কম শুনে এখন তার থাকার মতো কোন ঘর নাই, আমরা সরকারের কাছে দাবি জানায় সরকার যেন একটা থাকার ঘরের ব্যবস্থা করে দেয়।

ওই গ্রামের রমজান আলী বলেন, তিনি খুবই অসহায়, অনেক কষ্টে সে জীবন যাপন করে, ঝড়ে তার থাকারঘরটি ভেঙে যায়। সরকার যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতো তাহলে তার অনেক উপকার হতো।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া বলেন, তিনি একজন অসহায় মানুষ তার থাকার ঘরটি ঝড়ে ভেঙে পরে গেছে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বিধবা মহিলারে যাতে সরকারের পক্ষ থেকে একটা থাকার ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়।

বিধবা মহিলার মেয়ে বিলকিস বলেন, আমার মা একজন গরীব মানুষ। সে চোখে কম দেখে ও কানেও কম শুনে। রাতে ঝড়ে আমার ঘরটি ভেঙে পরে যায়। পরে সকালে ভেঙে পরা ঘর থেকে আমার মাকে বের করি। আমার মায়ের থাকার কোন ঘর নাই, সরকার যদি একটা ঘরের ব্যবস্থা করে দেয়।

সরকার যেন বিধবা মহিলাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন এমনটা দাবি এলাকাবাসীর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ -১ আসনে নৌকার প্রার্থীসহ আওয়ালীগের ৪ নেতার বিরুদ্ধে ইসির মামলা

১১ নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ডোবায় মিললো শিশু অর্ণবের লাশ

বদলগাছীতে ভাই এর হাতে ভাই খুন, এলাকায় শোকের ছায়া

মেহেরপুরে ডিবি পুলিশ অভিযানে ইয়াবাসহ আটক ১

পাহাড়ের বুকে দৃষ্টিনন্দন জাহাজ, বিনোদনের আরেক স্পট “স্বপ্নতরী”

লাল সবুজ সোসাইটি চট্টগ্রামে’র পক্ষ হতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোটরসাইকেলে সাজেক ভ্রমণে ৬ বন্ধু, পথে প্রাণ হারালেন দু’জন

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে রথ যাত্রা

‘অপরাধ মুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিট পুলিশিং সভা