বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় উপজেলা সেচ্ছাসেবক লীগের কর্মী সভা  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

জহিরুল ইসলাম, যশোর জেলা॥ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়  স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও সম্মেলোন আয়োজন করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ শে ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ চত্বর উন্মুক্তমঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের মাটি-মানুষের উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম এম মেহেদী হাসান লিটু, তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। স্বেচ্ছাসেবক লীগে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদকসেবীকারীদের স্থান হবে না।

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবীর, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাছিমুল হাবীব শিপার, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, যশোর জেলা পরিষদ সদস্য, যুবলীগ নেতা ও ঝিকরগাছা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কেটি, যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, কামরুজ্জামান কামাল, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, মাহমুদ মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, আজম মোঃ ড্যানী, ইকরামুল করিম সৈকত সহ আরো অনেকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী  ও ২১শে আগষ্ট স্মরণে আলোচনা সভায় আবদুল্লাহ কবির লিটন

মিডিয়া হাউজ ভাংচুরের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

ডিমলায় গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন-ইউএসএ শাখার

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, আটক ৪

আমতলী পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ

নাটোরে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস পালিত 

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

গঙ্গাচড়ায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোডমার্চ কর্মসূচি পালন