বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় গাছি ও ফুল চাষীদের মাঝে উৎপাদন সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : ঝিকরগাছায় যশোর জেলার ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বাণিজ্যিকভাবে জৈব সার ও হস্তশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গাছি ও ফুল চাষীদের মাঝে উৎপাদন সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার সময় পানিসারা কোল্ডস্টোরেজে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডর্স) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) এর আয়োাজনে ও জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় যশোর জেলার গাছি ও ফুল চাষীদের জীবনমান উন্নয়ন প্রকল্পে উৎপাদন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

এ সময় তিনি তার বক্তব্য বলেন, বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডর্স) একটি অলাভজনক, জনসাধারন ভিক্তিক এবং পরিবেশ উন্নয়ন কেন্দ্রিক বেসরকারি সংস্থা। যা মানুষ ও প্রকৃতির মদ্যে পরিবেশগত ভারসাম্য এবং সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিদ্ধ। স্থানীয় জ্ঞান ও সংস্কৃতিকে সম্মান করে স্থানীয় জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের পরিবেশগত উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমার উন্নয়নের জন্য বেডর্স ২০১১ সালে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডর্স) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) এর যৌথ উদ্যোগে জাপান সরকারের জাপানি এনজিও প্রকল্পের জন্য অনুদান সহায়তায় এই উপজেলাসহ অন্যান্য উপজেলার গাছি, ফুলচাষী ও হস্ত শিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে । আমি তাদের কার্যক্রমকে সাধুবাদ জানাই। এটা থেকে আমাদের এই এলাকার মান ক্রমাগতই উন্নয়ন হবে এবং বাংলাদেশের সাথে জাপানের সুসম্পর্ক বৃদ্ধি পাবে।

বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডর্স) এর নির্বাহী পরিচালক মাকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, যশোর জেলা ফুল বিপনন সমিতির সভাপতি আব্দুর রহিম, জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) এর প্রতিনিধি তাতসুহিরো ক্যাটো সান ও ওতসুকা মিকা সান, বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ, এইচআর প্রধান আলামিন গাজী, প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত, আসাদুল হাসান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক রেজায়ান বাপ্পী, ইদ্রিস আলী সহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডর্স) এর ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার সুপ্রিয়া সানা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালন

সাংবাদিক কন্যা রাইফা হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার দাবিতে পিবিআইকে সিইউজের স্মারকলিপি

ঈদকে সামনে রেখে আত্রাইয়ের কামার পল্লী টুংটাং শব্দে সরগরম

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ব্ল্যাক ফ্রাইডেতে ভিড়, থ্যাংকসগিভিং ডে উদযাপন

নিখোঁজের পাঁচ দিন পর ইউপি সদস্যর চাচাত ভাইয়ের লাশ নদী থেকে উদ্ধার 

বাগমারায় নরদাশ ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে রোড ক্যাম্পেইন

গৌরীপুরে কৃষি উন্নয়নের জন্য রাস্তার কাজের উদ্বোধন সোমনাথ সাহার

সিএমপি গোয়েন্দা অভিযানে মাদকসহ আসামি আটক