বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ মে ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় শত্রুতার আগুনে পুড়লো জেলের ২টি নৌকা আর জাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো জেলের জীবিকার একমাত্র অবলম্বন ২টি নৌকা আর জাল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের কপোতাক্ষ নদের বুকে। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জেলে মিন্টু কুমার বিশ্বাস (৪০)। তিনি পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামের মৃত আদিত্য কুমার এর ছেলে। আর অভিযুক্তরা হলেন মনিরামপুর উপজেলার খাটুরা গ্রামের লতিফের পুত্র কাসেম (৫০) ও মিজান (৩০), লুতুর পুত্র সাইফুল (৩০), নিজাম এর পুত্র আঃ সামাদ (৪০), মুজিত এর পুত্র সুমেল (৩০), এবং আবুল এর পুত্র সায়েব (৪০)।

অভিযোগে মিন্টু উল্লেখ করেন, গত ১২ মে তারা ৭জন জেলে ২টি নৌকা নিয়ে কপোতাক্ষ নদে মাছ ধরতে যায়। এসময় মাছ ধরা নিয়ে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তাকে হুমকি ধামকি প্রদান করেন। এরপর প্রতিদিনের ন্যায় তিনি নৌকা ও জাল নোয়ালী ঘাটে রেখে বাড়িতে আসেন। পরেরদিন সকালে ঘাটে গিয়ে দেখতে পান তার ২টি নৌকা এবং জাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে তার ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

ক্ষতিগ্রস্থ মিন্টু বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা যায় তার মাটির ঘরের দেওয়াল ধ্বসে পড়েছে। ঘরের চাল নেই। ভাঙা ঘরের বারান্দায় বসে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার সব শেষ হয়ে গিয়েছে। আয়ের একমাত্র অবলম্বন ছিলো মাছ ধরার নৌকা ও জাল। সেটাই তারা পুড়িয়ে দিলো। এখন আমি কি করবো? তিনি এই ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার এবং সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। দ্রুতই এই ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের উপর হামলা: কারাগারে চেয়ারম্যান 

টুঙ্গিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ ফকির সহ গ্রেফতার ২

আত্রাইয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

পার্বতীপুরে তিন সন্তানের জনকের গলায় ফাঁস

ঝাড়ুদার দিয়ে সন্তান প্রসবের অভিযোগ; নবজাতকের মৃত্যু

ওসি পরিচয়ে প্রতারণা; যুবক শ্রীঘরে

বাঁশখালীতে অবাধে কাটছে পাহাড়ি গাছ ও মাটি; পাচার হচ্ছে বালি, ক্ষতিগ্রস্থ কৃষক

যশোরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনতে এসে পদদলিত হয়ে আহত ৯

শার্শায় বাগআঁচড়া হাইস্কুল ও গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্বাধীনতাকামী ফিলিস্তিনের পাশে ভারতের জাতীয় কংগ্রেস, ঘোষণা রাহুল গান্ধীর