বাংলাদেশ সকাল
শনিবার , ৯ মার্চ ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছা বিএম হাইস্কুলের নতুন ভবনের উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের পক্ষে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনকে সংবর্ধনা প্রদান করেছেন।

শনিবার সকাল ১১টার সময় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের আযোজনে স্কুল প্রাঙ্গণে ২য় ও ৩য় তলা একাডেমীর নতুন ভবনের উদ্বোধন ও কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।

এ সময় তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল ছিটিয়ে বা ফুলের তোড়া বেশি করে কেনার বা অধিক পরিমাণ খাবারের আয়োজন করা দরকার নেই। আর বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড়িয়ে রাখা যাবে না, এটা থেকে শিক্ষার্থীদের শরীল খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি আপনাদের জনপ্রতিনিধি, আমাকে আপনাদের সমস্যার কথা বলবেন আমি আমার সাধ্য মতে পূরণ করার চেষ্টা করবো।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, পৌর যুবলীগের আহবায়ক ও ঝিকরগাছা পৌরসভার কাউন্সিলর পরিষদের একরামুল হক খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, সাবেক জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইলিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহমুদ মুকুল, শিক্ষক প্রতিনিধি বেনজির আহমেদ, আসাদুর রহমান, নাসরিন আখতার নয়ন, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, সিনিয়র শিক্ষক নাজমা পারভিন, আব্দুস সোবাহান, আব্দুস সামাদ, শাহানারা খাতুন, হালিমা খাতুন মুক্তা, বাবুল হোসেন, মনিরা পারভিন, জাহিদ হাসানসহ স্কুলের, কোমলমতি শিক্ষার্থী, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল, যুবলীগ নেতা মাহাবুর আলম রিপন সহ আরও অনেকে।

উল্লেখ্য অনুষ্ঠানের পূর্বে স্কুলের ২য় ও ৩য় তলা একাডেমীর নতুন ভবনের উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

জীবনের নিরাপত্তা চেয়ে মামলা করায় স্বামীর বদলে স্ত্রীকে কুপিয়ে জখম

বড়াইগ্রামে কনকনে শীতে পানিতে ফেলে গৃহবধূ নির্যাতন 

শেরপুরে বিএনপি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ 

গাংনী ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে নূর মোহাম্মদ রাবিয়া দারুল উলুম এতিমখানাতে শিক্ষা উপকরণ বিতরণ

নিয়োগের নামে বানিজ্য, গণমাধ্যমকর্মীকে হুমকি

নওগাঁর বদলগাছী মহাদেবপুর আসনের প্রার্থী সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি- ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

ঈদগাঁও থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় চার আসামী গ্রেফতার

যশোরের চিহ্নিত প্রতারক দেলোয়ার গাজীপুর থেকে গ্রেফতার