বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের কালীগঞ্জে বাস কাউন্টার ভাংচুর : সাবেক উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়রসহ ৮৩ জনের নামে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বাশা পরিবহনের বাস কাউন্টিার ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, শ্রমিক নেতা গোলাম রসুল, ছাত্রলীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিতা, সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, রাজু আহমেদ রনি লস্কর, আবুল কালাম, মহিদুল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, ফিরোজ আহমেদ সেন্টু ও রুবেল হোসেনসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামির সংখ্যা ৮০ থেকে ৯০ জন। ২৫ আগষ্ট কালীগঞ্জ থানায় মামলাটি করেন একেএম খালেদ সাইফুল্লাহ নামের এক ব্যক্তি। মামলা নং ১১।

মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগষ্ট বিকাল ৪টার দিকে উল্লেখিত আসামিদের নেতৃত্বে আগ্নেয়াষ্ট, ককটেল বোমা, পেট্রেল বোমা, হাম বোমা, ধারালো দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে এক নম্বর আসামি সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বে বাদিও মালিকানাধিন পূর্বশা বাস কাউন্টাওে হামলা করে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে আগুন নিভাতে আসলে তাদেরও বাধা সৃষ্টি করে। তাদের ভাংচুর ও আগুনে একটি কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এখন তদন্তপূর্বক আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের মোহনা টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের ইন্তেকাল; বিএমএসএস এর শোক

রাণীশংকৈলে নব যোগদানকৃত সরকারি শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা 

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বে আব্দুল মান্নান; উচ্ছাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা

৩ মাসে রাজশাহীতে ৩১ নারী-শিশু নির্যাতিত হয়েছে: লফস

নেত্রকোনার বারহাট্টা রামপুর দশাল আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নৈপথ্যে কিছু কথা

সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে একদিনে ৭ নবজাতক নরমাল ডেলিভারী

সচিবরাও গাড়িবিলাসী, সাড়ে সাত কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চড়েন কেউ কেউ

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার 

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

 বাড়ি-বাড়ি ফেরি করে ঔষধ বিক্রি অতঃপর জরিমানা