বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দুরে বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার ৯৯/৮ এর ১০০/০ নং পিলারের কাছে অজ্ঞাত এক যুবকের খন্ড বিখন্ড মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

ভোর রাতে ট্রেনে কাঁটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দ আল মামুন জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অজ্ঞাত ঐ যুবকের খন্ড বিখন্ড দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

যশোরে এক নারী ও তার আত্মীয়ের অসংলগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি; আটক দুই

বাগমারায় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের পিএস সহ আহত ৪

যথাযথ মর্যাদায় দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত

শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার

আত্রাইয়ে কৃষকের গোয়াল ঘর থেকে গরু-ছাগল চুরি

হরিণাকুন্ডুতে গ্রাম বাংলার ঐহিত্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত

শিবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বেনাপোল চেকপোষ্টে ভারত ফেরত নারী পাসপোর্ট-যাত্রীর কাছ থেকে ৭৬৫০০ মার্কিন ডলার জব্দ 

ওয়াশিংটন অ্যাকর্ড টিমের ঐতিহাসিক পাহাড়পুর পরিদর্শন