বাংলাদেশ সকাল
শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সম্মুখ যুদ্ধ দিবস আজ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ আজ ১ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীদের সাথে ঝিনাইদহ জেলার বিষয়খালীতে মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশের ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয়। দখলদার বাহিনী সংবাদ পায় ঝিনাইদহের মুক্তিযোদ্ধারা তাদেরকে আক্রমন করার জন্য বিষয়খালী বাজারের বেগবতী নদীর তীরে সংগঠিত হচ্ছে।

১ এপ্রিলের এই দিনে পাকবাহিনী যশোর ক্যান্টমেন্ট থেকে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ঝিনাইদহ দখলের উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকে। এ আক্রমণের খবর জেলার মুক্তিযোদ্ধারা পেয়ে যান। তারা যুদ্ধের অন্যতম স্থান হিসেবে বেছে নেন বিষয়খালীর বেগবতী নদীর তীরে তাদেরকে প্রবল বাঁধার সৃষ্টি করে। পাকবাহিনীকে রুখতে নদীর তীরের সেতু ভেঙ্গে গুড়িয়ে দেয় মুক্তিযোদ্ধারা। প্রায় ৮ ঘন্টা তুমুল যুদ্ধ হয়। নদীর তীরের সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে পাকহানাদার বাহিনী ফিরে যায় যশোর ক্যান্টমেন্ট অভিমুখে। যাবার পথে পাকহানাদার বাহিনী চালালো বাংলাদেশের ইতিহাসে প্রথম ভয়াবহ হত্যাযজ্ঞ। আর সেই হত্যাযজ্ঞে শহীদ হলেন বিষয়খালী হাইস্কুলের ৭ম শ্রেণীর তরুন ছাত্র গোলাম মোস্তফা। এছাড়াও যারা শহীদ হলেন বুদ্ধিজীবি মায়াময় ব্যানার্জী,নূরুল ইসলাম মুন্সী,কাশেম আলী,শামছদ্দীন,জাহানারা বেগম,সিরাজ মিয়া, সদর উদ্দীন, মুখী মাহমুদ, আব্দুল কুদ্দুস, খলিলুর রহমান, কাজী নজির উদ্দিন, শমসের আলী ও বিষয়খালী গ্রামের কৃতি সন্তান মাহাতাব মুনিরসহ অসংখ্যা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে তাদের প্রাণকে উৎসর্গ করলেন। আর তাইতো ঝিনাইদহের অমিততেজী দামাল তরুন দল বাংলাদেশের ইতিহাসের যুদ্ধ বিজয়ের গৌরবের প্রথম মাইল ফলক স্থাপন করলো এই বিষয়খালী যুদ্ধে।

এই যুদ্ধের কাহিনী প্রথমে বিবিসি, ফরাসী বার্তা সংস্থা ও অষ্ট্রেলিয়া রেডিও এবিসিতে প্রচারিত হয়। এই সম্মুখ যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ছিলেন যশোর সেনানিবাসের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং ইপিআর এর জোয়ানরা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাবিলদারাসহ স্থানীয় বিষয়খালী গ্রামের সংগ্রামী জনতা। এই দিনটি প্রতিবছর বিষয়খালী তথা ঝিনাইদহবাসী পালন করে আসছে। বিষয়খালী শহীদদের স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ও “প্রথম সশস্ত্র প্রতিরোধ” নামের মুক্তিযুদ্ধ ভাস্কার্য।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওর যত্রতত্রে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থামছেনা 

কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

গুরদাসপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

আমতলীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

আমতলীতে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মতবিনিময় 

দুই মাস পার হলেও যশোরের মাদরাসা শিক্ষার্থী পাইনি দাখিল নবম শ্রেনীর পাঠ্য বই

কবিরাজী তুকতাক হোমিওপ্যাথি এলোপ্যাথি সর্বরোগের চিকিৎসা দেন আঃ আজিজ, দেখার কেউ নেই 

কঠোর হস্তে নৈরাজ্যবাদীদের দমন করতে বললেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওতে হাতির আক্রমণে নিহত কৃষক

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত