বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের নাম পি জন সেলভারাজ (৫২)। তার বাড়ি ভারতের তামিলনাড়–তে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কি ভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সুত্রগুলো নিশ্চিত করতে পারেনি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২২ মার্চ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত হতে জামিনপ্রাপ্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে থাকে। গত ১৩ আগস্ট সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে ভারতে পালানোর চেষ্টাকালে মহেশপুর বিজিবি তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মহেশপুর থানায় ভারতীয় পুলিশের এসএসআই পি জন সেলভারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। এদিকে ভারতীয় পুলিশের এসএসআই পি জন সেলভারাজ কি ভাবে বাংলাদেশে প্রবেশ করলেন নাকি তিনি সেদেশের গোয়েন্দা বিভাগের সদস্য হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছিলেন তা নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে অনেকেই মনে করেন।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল বুধবার দুপুরে জানান, আদালত থেকে জামিন হওয়ার পর মামলা নিস্পিত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে ওসি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র কেন্দ্রীয় নেতা তপন দাসের দাদী ও বড় মা’র মৃত্যু; বিএমএসএস’র শোক 

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর ও সরকারি বিভাগের যৌথ সভা 

মনোহরদীতে গাছ কাটার জেরে গৃহবধূকে মা’রধর

যশোরে সজল হত্যা মামলার দুই আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

রামগড়ে ভিডব্লিউবি প্রোগ্রাম এর কার্ড বিতরণ ও সংবর্ধনা

ঈদগাঁওতে নানা কর্মসূচিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেবহাটায় জলবায়ু পরিবর্তনে নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা 

রাণীশংকৈলে খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রাক বড় দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা