বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু,  ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুন)রাতে উপজেলার শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ছিলো। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই ফারুক হোসেনের সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে আসছে। এরই জের ধরে শনিবার রাতে শেখড়া গ্রামের মোল্লা পাড়ায় ফারুকের সমর্থক আমোদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাৎ শেখ, মনিরুল শেখ, আবু কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখসহ ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার (২৯ জুন)রাতে শেখড়া গ্রামে বেশ কিছু বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এমন সংবাদ পওয়ার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। তবে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শেখড়া গ্রামে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঈদগাঁও আ’লীগের শান্তি সমাবেশ 

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুর যেন ময়লার স্তুপ, ছড়াচ্ছে দুর্গন্ধ; সরানোর দাবী এলাকাবাসীর 

২১শে আগষ্ট গ্রেনেড হামলা : জগন্নাথপুর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল 

হাজী দেলওয়ার হোসেন বাঃ উঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগ ও সহযোগী সংগঠনের শোক

হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে লড়ির চাপায় সিএনজি চালক নিহত,আহত -১