বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঝিনাইদহ র‍্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী শহরের আরাপপুর এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়।

সেই দুই মামলায় প্রধান আসামি করা হয় নায়েব আলী জোয়ার্দারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যার চেষ্টা, পিস্তল সহ আটক এক

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় ২৬শে মার্চ পালিত 

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন এম.এ কাদের মিয়া

মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা’২৫ এর চ্যাম্পিয়ন আকিজ কলেজিয়েট স্কুল

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশিক, সম্পাদক আরিফুল

রাণীনগরে একঝাঁক তরুনকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আসাদ

রাণীশংকৈলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার দুই 

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ 

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে -রাসিক মেয়র 

বাড়ির নাম মা-বাবার দোয়া হলেও জায়গা হলোনা বৃদ্ধ বাবা-মায়ের