বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে আলোচিত গৃহবধূ ববিতা হত্যাকান্ডে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী শৈলকুপা উপজেলার ছাত্তার মন্ডলের ছেলে আবুদল হালিম।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের আসালত হোসেনের মেয়ে ববিতা খাতুনের একই উপজেলার আব্দুল হালিমের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী ববিতা খাতুনের উপর পাশবিক নির্যাতন করে আসছিল। এরই জেরে স্বামী হালিম ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ববিতার লাশ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ববিতা খাতুনের মা সালেহা বেগম বাদী হয়ে ওই বছরের ২০ ডিসেম্বর শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মে প্রধান আসামী আব্দুল হালিমের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। আসামী আব্দুল হালিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে প্রতিষ্ঠানের পুরাতন মেশিনারিজ বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ 

নাটোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

মুক্তাগাছায় ইস্টি বাড়ি রেস্টুরেন্ট ও মিনিপার্ক শুভ উদ্বোধন করলেন মেয়র বিল্লাল হোসেন সরকার 

রাণীশংকৈলে হকার্স পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম লাঞ্ছিতের ঘটনায় সংবাদ সম্মেলন

প্রতারণার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এ সি পি সোমনাথ ভট্টাচার্য 

স্বামী পরিত্যক্তা নবজাতকের মা কে উচ্চশিক্ষায় ভর্তিতে সদর ইউএনও’র মানবিক সহায়তা

গাজীপুরে গাছায় মারধরের অভিযোগে মামলা না নিয়ে জিডি এন্ট্রি

রায়পুরায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

তালবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

বরগুনার হত্যা মামলার প্রধান আসামি কুয়াকাটা থেকে গ্রেপ্তার