শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ,, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রোববার ঝিনাইদহ জেলা বার ভবন সংলগ্ন চত্বরে জেলা লিগ্যাল এইট কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম শান্তির প্রতীক ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর একটি র্যালী বের করেন।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সে সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহাম্মেদের পরিচালনায় ও কমিটির চেয়ারম্যান, জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম পুলিশ সুপার আজিম উল আহসান,জিপি বিকাশ কুমার ঘোষ প্রমুখ।




















