বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২) ও মিটুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি (২১) অপরদিকে শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহরাব বিশ^াসের ছেলে তুষার বিশ্বাস (৩৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে কালীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ শহরে যাচ্ছিলো শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দুইজন নিহত হয়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন নামক বাসের ধাক্কায় তুষার বিশ্বাস নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চট্রগ্রামে যুবলীগের প্রস্তুতি সভা 

পাইকগাছায় বিএনপি নেতাদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

রাণীশংকৈলে যুব ঐক্যের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ 

কালীগঞ্জে টিন সহায়তা পেলেন প্রতিবন্ধী ইউসুফ 

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ এর নৌকা প্রত্যাশী হাবিবুর রহমান 

রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান

কোটচাঁদপুরে উপজেলা কৃষি মেলা শুভ উদ্বোধনে জেলা প্রশাসক মনিরা বেগম

রাণীশংকৈলে একই দিনে পানিতে ডুবে দু’জনের মৃত্যু 

থানা, ট্রাফিক ও বিমানবন্দরের নিরাপত্তায় আনসার

মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা সেই বিল্লালের নামে থানায় অভিযোগ দায়ের