শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলমন খালি বাজারে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় জুয়েল (৪৪) নামের এক যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত হয়েছে। আহত যুবক জুয়েল তালতলা হরিপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র।
আহত এর পারিবারিক সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মাহাবুব আব্দুল্লাহ রাজা নাজমুল আলম সহ অন্যান্যরা জুয়েলকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি, রড, হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত জুয়েলের মাথায় আঘাত করা সহ হাত ও দুই পা ভেঙে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা শুনেছি তবে অভিযোগ পেলে আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে।




















