বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

 শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসার নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহত মেহেদি হাসান ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের রাফিউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৩মার্চ) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে সহকর্মীর সাথে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের অভিমুখে যাচ্ছিলো সদর উপজেলার গাড়ামারা গ্রামের দোকান কর্মচারী মেহেদি হাসান। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদি হাসান মারা যায়। তার সহকমীর্ আহত হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, আহতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বাগাতিপাড়ায় উন্নয়ন ও শান্তি সমাবেশে জনতার ঢল

বাগমারায় পারিবারিক ও নিকট আত্মীয়দের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল

ডোমারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফুলপুরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাজ্যে যুদ্ধাপরাধী মুঈনুদ্দীনের মামলা চালানোর সুযোগের নিন্দায় আইসিএসএফ

আত্রাইয়ে আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা