বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ মে ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছী বেলের মাঠ গ্রামে শাহাজাহান ফকির (৫৭) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বামনগাছী বেলের মাঠ গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী ছিলেন। বুধবার দুপুরে বামনগাছী বেলে মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী উপজেলার বামনগাছী গ্রামের আতাল মন্ডেলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যাক্তি শাহজাহানের বাড়িতে এসেছিলো। রাতে শাহজাহানকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। বুধবার সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে স্বামীর গলাকাটা লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, বামনগাছী গ্রামে শাহজান আলী ফকির নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠনো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা ময়না তদন্ত শেষে জানা যাবে বলেও জানায় ওই কর্মকর্তা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আযহা উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দর ৭ দিনের বন্ধ ঘোষণা 

বরগুনা পুলিশের ডেভিলহান্ট অভিযানে ডাকাত পাকড়াও

সিলেটের বিআইডিসি এলাকায় মাদক ব্যবসায় বাঁধার জেরে হামলা; ২ জন ছুরিকাঘাতে আহত

দেবহাটা পারুলিয়া দাশ পাড়ায় ব্যতিক্রমধর্মী প্লাস্টিক বোতলের গেট

আমতলীতে স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাছাইকে কেন্দ্র করে সংঘর্ষ

নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

চিটাগাং ক্রেজি ক্রিকের্টাসের উদ্যোগে দিনব্যাপী লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

দীর্ঘ দিন পলাতক লস্কর ইউপি চেয়ারম্যান বিপাকে ইউনিয়নবাসী

সিলেট জেলার শ্রেষ্ট জয়িতা হলেন সাংবাদিক সুবর্ণা হামিদ