শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোসহ ১০ দফা দাবীতে ঝিনাইদহে পদযাত্রা কর্মসূচী পালন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৫ফেব্রয়ারী,২৩) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। এতে জেলা ও ৬ উপজেলার নেতাকর্র্মীরা অংশ নেয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস টার্মিনাল হয়ে আরাপপুর গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও বিএনপির ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।




















