বাংলাদেশ সকাল
সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারী সহ ৩ জনের মৃত্যু; এলাকায় শোকের ছায়া 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২নারী সহ মোট ৩ জনের মৃত্যুর হয়েছে। সোমবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামের মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, সুরাপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে মকছেদ আলী ওরফে আঙ্গার আলী (৬০), আঙ্গার আলীর বড় ভাই মুকাদ্দেস আলীর স্ত্রী হাসিনা খাতুন (৬২) ও আঙ্গার আলীর চাচাত ভাইয়ের ছেলে জুলহাক হোসেনের স্ত্রী রেশমা খাতুন (২৮)।ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, রোববার বিকেলে ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ মোল্লা তারের উপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায়। পরে ওই তার থেকে মোকছেদকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করে

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা

মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা প্রয়োজন – ইউএনও শফিকুল ইসলাম

মার্চে ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ

সীতাকুণ্ডের হাম্মাদিয়া কবরস্থানে গাছে ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার

২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র

রাণীশংকৈলে ৪০টি গির্জায় খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প 

ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০, আহত ১১২০

দেবহাটার কুলিয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও জনতার উদ্যোগে আলোচনা সভা

বাগমারায় বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত