বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে বিষাক্ত এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পান করে তিনজন মারা গেছে। নিহতদের মধ্যে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারা মারা যান। এদের মধ্যে নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার প্রেসার লো হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এসময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাস্টান্ডের রেজা হোমিও হল থেকে এ্যালকোহল পান করে। এরপর তারা অসুস্থ্য হয়ে পড়ে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, রাতে যখন রোগী এসেছিল তখন ডাক্তার তানভীর হোসেন দ্বায়িত্বে ছিলেন। তবে রেকর্ড বইয়ে রাজিব হোসেন এ্যালকোহল খেয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর রেফার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা মারা যাওয়া ব্যক্তিরা সবাই এ্যালকোহল পান করেছিল বলে নিশ্চিত করেন। এ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়া অসুস্থ্য হয়ে পড়ে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন

কাশিয়ানীর সাবেক ইউপি চেয়ারম্যানের বসত ঘরে রহস্যজনক আগুন 

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক: ২১১ বোতল ফেন্সিডিল ও ১২২ বোতল ইসকাফ উদ্ধার

ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

স্বর্ণের পুতুল দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চক্রের ৮ সদস্য গ্রেফতার

ডিমলায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলীতে সভা অনুষ্ঠিত

স্বদিচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব দেখিয়ে দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, গড়তে চলেছেন ইতিহাস

বেনাপোল সীমান্তের পুটখালি থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নাজিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিএনপির মানববন্ধন