বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২২ ৭:০২ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন যুবলীগ কর্মী নয়ন হোসেন (৩৫) কে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার রাতে সদর উপজেলার বয়ড়াতলা বাজার হতে বদনপুর নিজ বাড়িতে ফেরার পথে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে সন্ত্রাসী আলমগীর, আলীরাজ, আছর, আব্বাছসহ বেশ কয়েকজন নয়ন এর গতিরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নয়ন কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলে নয়ন এলাকায় মাটির ব্যবসা করে। রাতে বাবলুর সাথে করে ভাটা থেকে টাকা নিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে ফকিরপাড়া নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী বিপ্লব ও তার বাহিনীর লোকেরা এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক জখম করে। এ সময় নয়নের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। পরে নয়নের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে জরুরী বিভাগের চিকিৎসক।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর,২২) আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর থানায় সন্ত্রাসী এনামুল কবির বিপ্লব ও তার বাহিনীর সদস্য আলমগীর, আলীরাজ, আছর,আব্বাছসহ বেশ কয়েক জনের নামে লিখিত অভিযোগ দাখিল করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনা আমি রাতেই শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ২

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত-৫, আহত ৩০

দেবহাটায় বিজয় মেলায় প্রথম হয়েছে বালা শিল্প স্টল

সাপাহারে জমি দখল নেওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত-৬

নাটোরে বিএনপি কর্মীদের পিকেটিং

খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে যুব লোনের চেক বিতরণ

সুনামগঞ্জে প্রস্তাবিত হাওর, জলাভূমি সুরক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন নাগরিক মতামত বিষয়ক কর্মশালা

জমি অধিগ্রহণের জটিলতা নিয়ে চিলাহাটি রেলওয়ের ৭২ ঘন্টা নির্মান কাজ বন্ধ 

জগন্নাথপুরে প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও ইউপি চেয়ারম্যান ছদরুল এর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন