বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে যোগ্যতা বলে পুলিশের চাকরী পেলেন ৬৮ জন, প্রশংসায় পুলিশ সুপার আশিকুর রহমান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২১, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ পুলিশে চাকরী নিতে ঝিনাইদহের অনেক যুবকদের ভিটেবাড়ি বিক্রির নজীরও রয়েছে। কথিত আছে এক সময় ছিল টাকা ছাড়া পুলিশে চাকরী মিলতো না। তদবীর আর টাকার কাছে চাকরী ছিল অধরা। কিন্তু চাকরীর ক্ষেত্রে সেই বৃত্ত ভেঙ্গে সচ্ছ ও জবাবদিহীতা ফিরিছে পুলিশে।

ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার হাসানুজ্জামানের মতো, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান (বিপিএম,পিপিএম,বার) ঝিনাইদহের বেকার যুবক ও তরুণ তরুনীদের জন্য মাত্র ১২০ টাকায় আবেদন করে পুলিশে চাকরি দিয়ে প্রশংসায় ভাসছেন। বিনা টাকায় চাকরী পেয়েছেন জমজ দুই ভাইসহ ৬৮ তরুণ-তরুণী।

রোববার (১৯ মার্চ) রাত ১১টার দিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান। জমজ দুই ভাই হাসান ও হুসাইন এক সঙ্গে চাকরী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। চাকরীর পর পুলিশের মোবাইল দিয়েই মায়ের কাছে ফোন করেন।

দুই ছেলের এক সঙ্গে চাকরী হওয়ার খবর পেয়ে আবেগ আর ধরে রাখতে পারেননি। জেলার মহেশপুর উপজেলার আঁখিতারা খাতুন তিনি বলেন, স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবতার বিস্তর ব্যবধানে আশাহত হয়েছিলাম। হঠাৎ একদিন জানতে পারি পুলিশে চাকরি পেতে কোন টাকা লাগে না। পরে ১২০ টাকায় আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়াই। বাছাইয়ে উত্তীর্ণ হয়ে বিনা টাকায় চাকরি পেয়েছি।

আঁখি তারার বাবা আখের আলী বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় মেয়ে চাকরি পেয়েছে। টাকা ছাড়া মেয়ের চাকরি হবে ভাবতে পারিনি। চাকরি পাওয়া প্রমাণ পেলাম পুলিশের চাকরিতে ঘুস লাগে না।

পিতৃহারা শাহরিয়ার জোবায়ের। লেখাপড়া ও নিজের ভবিষ্যৎ নিয়ে ছিলেন শঙ্কার মধ্যে। পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগ আপ্লুত শাহরিয়ার জোবায়ের। কথা বলতে পারছিলেন না।

সদর উপজেলার পোড়া বাকড়ি এলাকার এ তরুণ বলেন, আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখা পড়া করাচ্ছেন। আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরেছি। দেশের জন্য নিজের জীবন বাজি রাখব।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান জানান, জেলায় পুলিশের ৬৮ জন কনস্টেবল নিয়োগের জন্য ২, ৩ ও ৪ মার্চ দুই হাজার ৩৪৮ জন প্রাথমিক পরীক্ষায় অংশ নেন। এতে যাচাই-বাছাইয়ের পর শারীরিক সক্ষমতা অর্জন করেন ৪১৮ জন চাকরি প্রার্থী। গেল ৯ মার্চ যাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬৪ জন। আর ১৯ মার্চ রোববার চূড়ান্ত পরীক্ষায় পাশ করেন ৬৮ জন।

এদিকে নিজের যোগ্যতা আর মেধাবৃত্তিক প্রতিযোগিতা করে পুলিশের চাকরি পাওয়ায় বর্তমান সরকারের সঠিক পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করেন ঝিনাইদহের সাধারণ মানুষ।

জনসাধারণ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে সরকারী সব প্রতিষ্ঠানে সেবামূলক দক্ষতা বাড়ানোর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের ও ব্যাপক জনবান্ধব উন্নতি হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জমিতে গেলে পা কেটে দেওয়ার হুমকি দিলেন এস আই

যুবতীকে অপহরণের চেষ্টায় যশোর আদালতে মামলা 

নাটোর-৪ আসনের নৌকার এমপি হয়ে জনসেবা করতে চান ব্যারিস্টার সুব্রত 

শেরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত

সোস্যাল ইসলামি ব্যাংক লিঃ ময়মনসিংহ শাখার পক্ষ থেকে মসিক মেয়র কাছে কম্বল হস্তান্তর

স্ত্রীর সাথে খালুর জোর করে অনৈতিক সম্পর্কের জেরে চোখ উপরে ফেলে: স্বীকারোক্তি ঘাতকের

তৃনমূল নেতা সেলিম খানের মৃত্যু; বিভিন্ন মহলের শোক

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর চট্টগ্রাম মহানগর ও মিরসরাই উপজেলা কমিটি গঠন