বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াাউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি) দলীয় কার্যালয়ে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়েজন করা হয়।

আলোচনা সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম.এ মজিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে আলোচনা সভায় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ও প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমন বাংলাদেশকে সুখি সমৃদ্ধ রাষ্ট্র তৈরী ও তার রূপরেখা প্রণয়ন করেছিলেন। তার ১৯ দফা কর্মসুচি সেই স্বপ্নেরই অংশ। তিনি বলেন, তাবেদারের দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার উদ্যোগ নেয়া মুহুর্ত তাকে নির্মম ভাবে শহীদ করা হয়। তার এই হত্যার পেছনে ছিল সুগভীর ষড়যন্ত্র”।

আলোচনা শেষে শহীদ জিয়াাউর রহমানের রুহের শান্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

বিএডিবি’র ক্যানসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ৬০ বোতল মদ সহ গ্রেফতার-১

ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

গঙ্গাচড়ায় বিষেশ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ঈদ ছুটি ০১ দিন বাড়ানোর দাবী-যাত্রী কল্যাণ সমিতির

দৈনিক সকালের সময়ের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে বোনকে হত্যার অভিযোগে গ্রেফতার ভাই 

যশোর শহরে প্রকাশ্যে ছিনতাই ঠেকাতে গিয়ে জীবন হারলো এক যুবক