বাংলাদেশ সকাল
সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মশিয়ার রহমানকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (৪মার্চ, ২৪) দুপুরে জেলা দায়রা জজ মোঃ নাজিমুদৌলা এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো, আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মোঃ মনিরুল বিশ্বাস রেন্টু।

মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে ভিকটিম মশিয়ার রহমান নিজ বাড়ির বৈঠকখানাতে বসে ছিলেন। এ সময় আসামীরা তাকে টেনে হিচড়ে বাড়ির টিউবয়েলের পাশে নিয়ে রামদা ও লাঠেসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। পরের দিন তার ছোট ভাই মতিয়ার রহমান বাদি হয়ে ৮ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

সাক্ষী প্রমাণে দোষি প্রমানিত হওয়ায় লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস রিন্টুকে মৃত্যুদন্ড (ফাঁসির) আদেশ দেন বিচারক। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকি আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঢাবিতে কক্সবাজার-রামু-সদর ও ঈদগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি গঠিত 

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলীতে সভা অনুষ্ঠিত

বাগমারায় বিষাক্ত মদপানে একজনের মৃত্যু

ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করার নায়ক এজেন্ট ব্যাংকের পরিচালক পিন্টু! 

ক্ষমতায় থেকে দল গঠন করলে মানুষ পিঠের চামড়া তুলে নেবে : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ

আত্রাইয়ে কেন্দ্রীয় বিএনপি’সদস্য আনোয়ার হোসেন বুলুর জনসংযোগ

আমতলীতে তিন কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

কাশিয়ানীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হ’ত্যা চেষ্টা 

জাপান ও বাংলাদেশের মধ্যে ৬০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর 

মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ