বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় প্রাক্তণ স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।মঙ্গলবার (৭ফেব্রয়ারী,২৩)দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহম্মেদ এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার সময় হরিণাকুন্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে তার প্রাক্তণ স্বামী একই গ্রামের ঠান্ডু মন্ডল। এ ঘটনায় ওইদিন রাতে হরিণাকুন্ডু থানায় ঠান্ডুকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করে লিপার পিতা ফজলু মন্ডল। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদক জমা দেয় পিবিআই।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামী ঠান্ডুকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক। মামলার অপর ২ আসামীকে খালাস দেওয়া হয়েছে। দন্ডিত ঠান্ডু মন্ডল ওই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মুকসুদপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল 

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-১

আর জি কর কান্ডের জেরে এবার থেকে প্রতিটি হাসপাতালে থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ সুপ্রিম কোর্টের

মোটর শোভাযাত্রা করে প্রিয় শিক্ষককে বিদায় জানাল মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা

শেরপুরের তিনটি আসনে প্রতীক পেলেন যারা

নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

চীনা অর্থায়নে রংপুরে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মানের পরিকল্পনা, গঙ্গাচড়ায় প্রস্তাবিত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

প্রবাসী কল্যাণ কার্ড করে নেয়ার তাগিদ : শারজাহ্ শোক সভায় কনসাল জেনারেল বিএম জামাল হোসেন

সুনামগঞ্জের কৃষক শুক্কর আলীর খুনীদের ফাসিঁর দাবী 

বিজয়নগরে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন