বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুর আবু বকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

রোববার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ বাহাউদ্দিন আহম্মেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন।দন্ডিতরা হলো-হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে আক্কাচ আলী, আব্দুল বারীর ছেলে হাসিবুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম, মৃত ইউসুফ আলীর ছেলে ইউনুচ আলী, আলী মন্ডলের ছেলে কাশেম মিয়া, মৃত জনাব আলী মন্ডলের ছেলে মতিয়ার রহমান, মৃত ইলামদ্দি মন্ডলের ছেলে ইয়াকুব আলী, মৃত আবুল হোসেনের ছেলে সোলাইমান হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ মে হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামে কৃষক হাফিজুর রহমানের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। সেসময় অন্যরা ছুটে এলে কৃষক আবু বকরসহ আরও কয়েকজনকে কুপিয়ে যখম করে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যায়। এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার মামলার আসামী ওই গ্রামের আক্কাচ আলী, হাসিবুল, রবিউল ইসলাম, ইউনুস আলী ও কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয় বিচারক। দন্ডিতদের মধ্যে হাসিবুল ইসলাম পলাতক রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করবে আমিরাত

দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের পিতার ইন্তেকাল 

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গাংনীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি আ: গাফফার গ্রেফতার

পাবনার ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কমিটি ঘোষনা

ঈদগাঁওতে উদ্ভাস একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন

সিংড়ায় বয়সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় কিশোরী সমাবেশ

সোনালী ব্যাংকে বিএনপির চক্রবদ্ধ সিন্ডিকেটে আওয়ামী লীগ দোসদের স্থান

ঝিকরগাছায় ফুলের রাজধানীর ফুল উৎসবের পরিসমাপ্তি : কি পেলো ভ্রমণ পিপাসু জনতা 

শাজাহানপুরে কারাবন্দী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক এমপি লালু