বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় ১জনের ফাঁসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামী ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।বুধবার (১৫মার্চ)দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন। একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, শৈলকুপার কবিরপুর গ্রামের আসামী ইকবালের সাথে তার পিতার গোলাম নবীর টাকা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ হয়। এরই জের ধরে ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় আসামী ইকবাল কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে ভাতিজা সাফিন, আমিন ও ভাগ্নে মাহিনকে ডেকে নেয়। এরপর তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর করে। পরে ঘর আটকে গ্যাসের সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাফিন ও আমিন দগ্ধ হয়ে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে মাহিন মারা যায়।

এ ঘটনায় সাফিন ও আমিনের পিতা দেলোয়ার বাদি হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ ফেব্রæয়ারি ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় একমাত্র আসামী ইকবালকে মৃত্যুদন্ড ও ৩ লাখ টাকা জরিমানা করে। আসামী বর্তমানে পলাতক রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত