বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। সোমবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউট মিলনায়তনে ঝিনাইদহ বিসিকের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। সকালে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহাবুব আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান, বিসিকের শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক।

আয়োজকরা জানায়, আগামী ৫ দিন জেলার বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হবে।

প্রশিক্ষণ প্রদাণ করবেন বিসিকের শিল্প নগরী কর্মকর্তা প্রশিক্ষক অর্ণব কুমার পোদ্দার, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিকসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে অটো চার্জার ভ্যান ও দোকান ঘরের চাবি হস্তান্তর 

নাটোরে শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে হত্যা মামলা 

সংসদীয় আসন ৮৫, যশোর-১ থেকে আফিল সহ ৪ জনের মনোনয়ন সংগ্রহ

ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের দুই সাধারণ সম্পাদক গ্রেফতার

৪ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ ডোমার-বসুনিয়ার হাট ৭ কিলোমিটার সড়ক

তীব্র গরমে স্কুল-কলেজ ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা

তরমুজ খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ ৬০ বছরের বৃদ্ধার: ২ ঘন্টার মধ্যে গ্রেফতার 

ট্রাম্প প্রশাসনের কাছে ভারতীয় আমেরিকানদের বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আর্জি