বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ১৭ টি সান্ডাসহ ১জন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭ টি বন্যপ্রাণী সান্ডাসহ রাজ্জাক ওরফে রাজু (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান এর নির্দেশনা মোতাবেক জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলার মহেশপুর এলাকায় পুলিশী চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে মহেশপুর মান্দারতলা ছোট ব্রীজের উপর অবস্থান করে। সেসময় মহেশপুর থেকে ছেড়ে আসা “বি.ডি বন্ধন খুলনা-জলুলী” ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৮১ বাসটি থামিয়ে তল্লাশী করা হয়। পরে বাসের ভেতর পেছনে বাম পাশের সিটে ১জন ব্যক্তির নিকট থাকা একটি কফি কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে বন্যপ্রানী সান্ডা দেখতে পেয়ে রাজ্জাক ওরফে রাজু নামের এক ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা (ছোট হিজলী) গ্রামের মোঃ আকবর কবিরাজের পুত্র। তার কাছ থেকে ১৭ টি বিভিন্ন সাইজের ধূসর বর্ণের বন্যপ্রানী সান্ডা পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ০৪ (চার) কেজি। যার প্রত্যেকটির বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা এবং সর্বমোট মূল্য ১২ লক্ষ ৭৫ হাজার টাকা।

আসামী জানায়, সে ভারতীয় সীমান্ত এলাকা হইতে সান্ডা সংগ্রহ করে মাগুরা ফরিদপুর এলাকায় বিক্রয় করে। সান্ডা বন্যপ্রানী হওয়ায় জব্দকৃত বন্যপ্রাণী সান্ডা এবং আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা বরাবর আবেদন করা হয়েছে।আটককৃত আসামী বন্যপ্রাণী সান্ডা বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

শেষ মুহুর্তে জমে উঠেছে চট্টগ্রাম বইমেলা

আমতলীতে সমবায় দিবস পালন

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

বড়াইগ্রামে ডালি পদ্ধতি সম্প্রসারণে কৃষকদের সাথে ডিসি’র মতবিনিময় 

ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশনা পুলিশ সুপার নারায়ণগঞ্জের

সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা

আমতলীর ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার