বাংলাদেশ সকাল
শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ট্রাম্প র্কাড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিলো। যা ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না। যশোর জেলা জামায়তের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষনহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্খা জন্মেছে। তাই ইসলামী সৎ যোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে । দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াত ইসলামীর রয়েছে। জামায়াতের আমীরের বিভিন্ন সমাবেশে দেশের মানুষ তাদের আস্থার কথা জানিয়েছে। বিভিন্ন ভাবে জাতি আমাদের উপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারো অন্ধকারে নিমজ্জিত হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় । রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। প্রতিনিয়ত কুরআন হাদীস ও ইসলামী সাহিত্য হক আদায় করে পড়তে হবে। রুকনদের দানের হাতকে প্রসারিত করতে হবে। এছাড়া সকল মানুষের কল্যাণে রুকনদের কাজ করতে হবে। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবন মান উন্নয়নসহ প্রতিবেশী ও সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি করে সামাজিক কাজ কর্মের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। রুকনদের আত্মগঠনে সচেষ্ট হয়ে পরিবারের কাছে উত্তম আর্দশ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে রুকনদের সংগঠন সম্প্রসারণ- ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধিসহ জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করার আহবান জানান তিনি ।

শনিবার (৯ নভেম্বর ) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ১০টায় রুকন সম্মেলন ও নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহন অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর নব-নির্বাচিত জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এর সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর-কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল,

ড. আলমগীর বিশ্বাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, জেলা শহর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান , মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

এ সময় ২০২৫-২৬ সেশনের যশোর জেলা জামায়াতের নির্বাচিত আমীর অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক, যশোর-কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বন্যার মধ্যেও চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ’২৩; তারিখ ও স্থান পরিবর্তনের দাবি

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে মাদক ব্যাবসায়ী আটক

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন গাংনী উপজেলা কৃষকলীগ

ঈদগাঁওতে গরু চোর সিন্ডিকেটের সদস্য আটক

রাণীনগরে রমযান মাসে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্ম আয়ের

ঈশ্বরদীতে মোহনা টিভি’র ১৪’তম বর্ষপূর্তি উদযাপন

কোটচাঁদপুরে চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র জাল করে আদালতে মামলা 

তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু