রতন দে,মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের ডাসারে বালু উত্তলনকারী অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে (ভ্রাম্যমান আদালত) ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ।
সোমবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের আশ্রমে অভিযান পরিচালনা করা হয় এ সময় পনের টি পাইপ ধ্বংস করা হয় ও ডাসার উপজেলা কাজীবাকাই ইউনিয়নে ড্রেজারের মালিক সাইদুল কবিরাজকে পাঁচ হাজার টাকা এবং আউয়াল শেখ কে দুই হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ডাসার উপজেলায় বিভিন্ন যায়গায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন দিয়ে বালু বিক্রয় করে আসছিলো একটি কুচক্রী মহল। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে। এই অভিযানে ডাসার ইউএনও কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সূধী মহল।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার বন্ধে অভিযান অব্যহত থাকবে। বালু উত্তোলনে জড়িতদের আইনের আওতায় আনা হবে।




















