বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে ফলজ গাছ কর্তনে বাধা দেয়ায় হামলা, লুটপাট আহত-২ ! আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের ডাসারে কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দলী গ্রামের শহিদুল ইসলাম হাওলাদারের জায়গার ফলজ গাছ কর্তনে বাধা দেয়ায় হামলা করে আহতও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আ.লীগ নেতা নজরুল ফকিরের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী আজ নিশ্চিত করেন।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে ডাসার থানা পুলিশ আসামী নজরুল ফকিরকে আটক করেন।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দলী গ্রামের শহিদুল ইসলামের জমাজমি নিয়ে দীর্ঘ দিন যাবত দন্দ্ব চলে আসছে। পরে স্থানীয় মাতুব্বর হিসেবে সালিস মিমাংসার দায়িত্ব নেন ৪ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক নজরুল ফকির। তার কথা না শুনায় নজরুল ফকিরও তার লোকজন শহিদুল ইসলাম হাওলাদারকে মারধর করেন এবং ওই জমির ফলন্ত ফলজ গাছ কর্তন করেন। এ সময় শহিদুলের স্ত্রী লামিয়া বেগম বাধা দিলে তাকে মারধর করেন এবং গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং স্ত্রী লামিয়া বেগমকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যানও ইউপি সদস্য ঘটনা স্থলে হাজির হয়ে মিমাংসার চেষ্টা করেন। কিন্তু নজরুল ফকিরের ছেলে শাওন ফকির উত্তেজিত হয়ে উপস্থিত লোকজনের সামনেই শহিদুল ইসলাম হাওলাদারের পিতা মতিউর রহমান হাওলাদারের মাথায় ইট দ্বারা আঘাত করেন।

পরে এলাকাবাসি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি সরকারি হাসপাতালে নিয়ে গেলে, উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

এ ঘটনায় শহিদুল ইসলাম ডাসার থানায় বাদি হয়ে মামলা দায়ের করলে ডাসার থানা পুলিশ আসামী নজরুল ফকিরকে গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে প্রেরন করেন।

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আমার জমি নিয়ে দন্দ্ব চলে একই এলাকার মজিবর মুন্সির সাথে এবং আদালতে মামলা চলমান। নজরুল একজন সালিস হয়ে আমার জায়গার ফলজ গাছ কর্তন করেন। আমার স্ত্রী,পিতা,আমাকেও মারধর করেন এবং আমার স্ত্রীর স্বর্নের চেইন ও আমার ঘরে লুটপাট করে ৬৯,০০০/ টাকা নিয়ে যায়। আমি এর সুষ্ট বিচারের আসায় থানায় মামলা দায়ের করি।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী নজরুলকে আটক করে জেল হাজতে প্রেরন করেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মহিলাদের সামিল হওয়ার ডাক শওকতের

দেবহাটায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; মন্ডপ পরিদর্শনে “ইউএনও”

মনিরামপুরের মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি; যশোরে বিলাসবহুল বাড়ি 

ভারতে নিয়ে পতিতালয়ে স্ত্রীকে বিক্রি; ফিরিয়ে আনলো যশোর পিবিআই

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

গঙ্গাচড়ায় কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা- সভাপতি অয়ন, সম্পাদক রিফাত 

জলঢাকায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার 

ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা 

রোটারি ক্লাব অব ঈশ্বরদী’র আয়োজনে সড়কের আইল্যান্ড’র সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের দেয়ালিকার মোড়ক উন্মোচন