বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডা. অর্ণা জামানকে রাবি ছাত্রলীগের সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ১:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য এবং যুব-মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ডা: আনিকা ফারিহা জামান অর্ণা নির্বাচিত হওয়ায় বিশেষ সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার টি.এস.সি.সি অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার হাতে সন্মাননা স্মারক তুলে দেন রাবি শাখা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ডা: অর্ণা জামান বলেন, ‘বর্তমানে নারী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমাকে কেন্দ্রীয় আ’লীগ ও যুব-মহিলা লীগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সেহেতু নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোই হবে আমার মূল লক্ষ্য।’ আর আজকে আমাকে সংবর্ধনা প্রদান করা ও এতো সুন্দর একটি আয়োজন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে জামাত-বিএনপির কিছু সক্রিয় সদস্য রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পায়তারা শুরু করেছে। তবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। এদেশে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় থানা এবং ওর্য়াড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ডা. অর্না জামান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, এরপর মূল দল আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। তিনি, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের ১০ সদস্য গ্রেফতার

রাণীশংকৈলে ৪র্থ পর্যায়ে ১৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

শাল্লায় প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

যশোরের ঝিকরগাছায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের হরতাল বিরোধী মিছিল 

চট্টগ্রাম-৮ আসন উপনির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি !

জগন্নাথপুরে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল  

রাণীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ঝিনাইদহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার